বুধবার, ১১ জুন, ২০১৪

সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা, ২০১৩ সাজেশন








কোর্স : পিজিডিজে-১০১
বিষয় : গণমাধ্যমের ভাষা : বাংলা
সময় : ২.৩০ ঘণ্টা
পূর্ণমান : ৩০।

১. গণমাধ্যমের ভাষা জেন্ডার সংবেদনশীল নয়- ব্যাখ্যা কর
    অথবা
    গণমাধ্যমের ভাষা হওয়া উচিৎ জেন্ডার সংবেদনশীল ভাষা তুমি কি এ বক্তব্যের সাথে একমত? ব্যাখ্যা কর।
২. যতি চিহ্ন কী? কমা উর্ধ্বকমা, কোলন ও একাধিক অনুচ্ছেদে যতিচিহ্নের ব্যবহার লিখ।

৩. সাংবাদিকতার ভাষা ও সাহিত্যের ভাষার মধ্যেকার পার্থক্যসমুহ উদাহরণ সহ লিখ।
৪. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লিখ।
৫. সংবাদপত্রে ব্যবহৃত বাংলা ভাষার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৬. বাংলা ভাষা ও বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে লিখ।

রচনা/অনুচ্ছেদ
১.    ইলেকট্রনিক মিডিয়ার বিকৃত উচ্চারণ
২.    এফ এম রেডিওর ভাষা
৩.    সংবাদপত্রে শুদ্ধ ভাষা চর্চা
৪.    প্রমিত বাংলা বানান রীতি
৫.    একুশে পদক
৬.    জেন্ডার সংবেদনশীল ভাষা
৭.    বাংলাদেশের আদি সংবাদপত্র কাঙ্গাল হরিণাথ ও তার পত্রিকা
৮.    অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)
ক.    বানান শুদ্ধ
খ.    জেন্ডার সংবেদনশীল ভাষার প্রয়োগ
গ.    প্রমিত বানানে লেখ



Course : PGDJ-102
Subject : Mass Media Language : English
Time : 2.30
Full : 30

1.    Correct sentence
2.    Read passage and answer the question
3.    Antonyms and Synonyms
4.    Translate into English
5.    Write form of verbs and articles
6.    Paragraph writing :
i.    Political situation in Bangladesh
ii.    Parliament Election 2014
iii.    War Crime Tribunal
iv.    Effects of Mass Media
v.    Necessity of Mass Media/Journalism Education
7.    Fill in the blanks with appropriate preposition.




কোর্স : পিজিডিজে-১০৩
বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ৩০।


১.    অনলাইন সংবাদপত্র বা সাংবাদিকতা কি? অনলাইন সংবাদপত্রের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর? অনলাইন সংবাদপত্র ও সাধারণ সংবাদপত্রের মধ্যেকার পার্থক্যগুলো চিহ্নিত কর।
২.    ব্লগ কী? ব্লগ এর লেখাকে কি সাংবাদিকতা বলা যায়? স্বপক্ষে যুক্তি দেখাও।
৩.    নেটওয়ার্ক কি? বাংলাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় নেটওয়ার্কের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা কর?
৪.    তথ্য সম্পদ কেন্দ্র কী? গণমাধ্যমের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কতটুকু? উদাহরণসহ আলোচনা কর।
৫.    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আলোচনা কর।
৬.    কম্পিউটার সিস্টেম কী? কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কী? উদাহরণসহ আলোচনা কর।
৭.    টীকা
ক.    ডিজিটাল বাংলাদেশ
খ.    কম্পিউটার সফটওয়্যার
গ.    সামাজিক যোগাযোগ মাধ্যম
ঘ.    তথ্য সম্পদ কেন্দ্র
ঙ.    ইন্টারনেট
চ.    কম্পিউটার স্মৃতি
ছ.    কম্পিউটার কপি সম্পাদনা
জ.    নিউ মিডিয়া
ঝ.    তথ্যের মহাসরণী (Information super highway)



কোর্স : পিজিডিজে-১০৪
বিষয় : বাংলাদেশ স্টাডিজ (আবশ্যিক)
সময় : ৪ ঘণ্টা
পূর্ণমান : ৭০।


১.    বাঙালি কী শংকর জাতি? বাঙালী জাতির উৎপত্তি বিশ্লেষণ পূর্বক  আপনার যুক্তির স্বপক্ষে ব্যাখ্যা দিন।
২.    প্রাচীন বাংলার সামাজিক সাংস্কৃতি ও অর্থনৈতিক জীবন আলোচনা
৩.    ১৯০৫ সালের ভঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা।
৪.    উনিশ শতকের বা বিংশ শতাব্দীর শুরুর দিকের বাংলা সংবাদ ও সাময়িক পত্রের বৈশিষ্ট্য।
৫.    ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালীর স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল এ বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেখান।
৬.    ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণকে বলা হয় স্বাধীনতার ডাক বা আহ্বান। এ বক্তব্যের স্বপক্ষে বা বিপক্ষে যুক্তি দেখান।
            অথবা
৭ই মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণকে বলা হয় পৃথিবীর একটি ঐতিহাসিক ভাষণ। যোগাযোগের দৃষ্টিকোণ থেকে এ ভাষণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
৭.    ৭২-এর সংবিধানের বৈশিষ্ট্য সমূহ কী কী? সংবিধানের পঞ্চদশ সংশোধন দূর্বলতা আলোচনা কর।
৮.    যুদ্ধাপরাধের বিচার কী? বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার দূর্বল ও সবল দিকগুলো সম্পর্কে আলোচনা করুন।
৯.    মুজিবনগর সরকার গঠন ও সেক্টর ভিত্তিক-এর কার্যাবলী আলোচনা করুন।
১০.    ছয়দফা কর্মসূচী কী? ছয়দফা আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ভিত্তিস্বরূপ আলোচনা করুন।
১১.    টিকা :
ক.    সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ
খ.    প্রাচীন বাংলার জনপদ
গ.    ১৯৭০-এর সাধারণ নির্বাচন
ঘ.    বাংলা নামের উৎপত্তি




কোর্স : পিজিডিজে-১০৫
বিষয় : সাংবাদিকতা ও যোগাযোগ ধারণা (আবশ্যিক)
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ৭০।

ক. সাংবাদিকতার ধারণা
১. সংবাদ ও সাংবাদিকতা কি? সংবাদের মূল্য নির্ধারণকারী উপাদান (Factors) সমূহ কোনগুলো আলোচনা করুন।
    অথবা
কোন কোন উপাদান থাকলে কোন ঘটনাকে সংবাদ বলা যায়? সংবাদের মূল্য নির্ধারণকারী উপাদান আলোচনা করে ব্যাখ্যা করুন।
২. সাংবাদিকদের জন্য আচরণবিধি কেন প্রয়োজন? বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের আচরণবিধি আলোচনা করুন।
৩. সংবাদপত্রের ওপর চাপ (Pressure of the Press) বলতে কি বুঝ? বাংলাদেশের সংবাদপত্রগুলিতে এই চাপ কিভাবে প্রভাব ফেলে। আলোচনা করুন।
৪. সংবাদ সূচনা কী? বিভিন্ন ধরনের সংবাদ সূচনা উদাহরণসহ আলোচনা করুন।
৫. বস্তুনিষ্ঠতা কী? সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা কতটা জরুরি? বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন।
৬. অপবাদ, অপলেখ কী? এ দু’এর মধ্যেকার পার্থক্যসমূহ নির্ণয় করুন। প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী অপবাদ ও অপলেখ মামলার শাস্তি কি ধরণের? আলোচনা করুন।
৭. আদালত অবমাননা বলতে কি বুঝায়? বাংলাদেশের সা¤প্রতিক কিছু আদালত অবমাননার উদাহরণ টেনে আলোচনা করুন।
খ. যোগাযোগের ধারণা
১. যোগাযোগের কাজ কি? যোগাযোগের প্রকৃতি ও পরিধি (Scope and nature) সম্পর্কে আলোচনা করুন।
২. যোগাযোগ প্রক্রিয়া কী? যোগাযোগ প্রক্রিয়ার প্রধান প্রধান মডেল সমূহ আলোচনা করুন।
৩. অনুধাবন কী? অনুধাবন প্রক্রিয়ার ধারাসমূহ আলোচনা করুন।
৪. শ্রবণ কী? শ্রবণ প্রক্রিয়া প্রয়োজনীয়তা কি? কার্যকর শ্রবণের অন্তরায়গুলো কি? উদাহরণসহ আলোচনা করুন।
৫. যোগাযোগের প্রকারভেদ। বাচনিক যোগাযোগ ও ও অবাচনিক যোগাযোগের মধ্যকার পার্থক্য কি কি?




কোর্স : পিজিডিজে-১০৬
বিষয় : সংবাদ সংগ্রহ ও লিখন (আবশ্যিক)
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ৭০।


১. সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার গুরুত্ব আলোচনা কর। বস্তুনিষ্ঠতা বজায় রাখা কি আদৌ সম্ভব? বাংলাদেশের সংবাদপত্রসমূহের উদাহরণ দিয়ে বিষয়টি আলোচনা কর।
২. ‘সংবাদ সংগ্রহে সাক্ষাতকার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার’। বিভিন্ন ধরনের সাক্ষাতকারের আলোকে এই বক্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
৩. নির্বাচনকালীন তথ্য সংগ্রহের ক্ষেত্রে পর্যবেক্ষকরা কী ধরনের ভূমিকা করে? নির্বাচন রিপোর্ট তৈরির সময় কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়।
৪. নিচের বিষয়গুলোর উপর টীকা লেখ :
ক.    ফলো আপ সংবাদ;
খ.    সংবাদ বোধ;
গ.    হলুদ সাংবাদিকতা
ঘ.    সংবাদ সংস্থা
ঙ.    সংমিশ্র প্রতিবেদন (Composite Story)
৫. প্রদত্ত সংবাদ-টোকার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি কর : (বাধ্যতামূলক)
৬. অনুসন্ধানমূলক প্রতিবেদন কী? অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় থাকে কী? তোমার যুক্তির স্বপক্ষে ব্যাখ্যা দাও।
৭. পরিবেশ বিষয়ক রিপোর্টিং-এর ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয়? দেশের পরিবেশ সমুন্নত রাখতে গণমাধ্যমে ভূমিকা কী হওয়া উচিৎ?
৮.ফিচারের বিশেষ দৃষ্টিকোণ কী (Slant)? কেন প্রয়োজন ফিচার লেখার আদর্শ কাঠামো কোনটি? সংবাদ বিবরণী ফিচারের মধ্যকার মূল পার্থক্যগুলি কী কী?



কোর্স : পিজিডিজে-১০৭
বিষয় : সংবাদ সম্পাদনা (আবশ্যিক)
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ৭০।


১.    অসংখ্য সংবাদ বিবরণীর মধ্য থেকে মূল্যহীন কপিগুলো বাছাই করার মধ্য দিয়ে একজন সহ-সম্পাদকের কাজের শুরু এবং পরের দিন সকালে পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে তাঁর কাজের শেষ। এর আলোকে একজন সহ-সম্পাদকের কাজের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
২.    একটি সংবাদ বিবরণী পরিমার্জনের সময় একজন সহ-সম্পাদক লেখার তিনটি বুনিয়াদÑস্পষ্টতা, স্টাইল ও যথার্থতা বজায় রেখে চলেন। উদাহরণসহযোগে বিষয়টির বিস্তার ঘটাও।
৩.    যথাযথভাবে লেখা ও ট্রিটমেন্ট দেয়ার না হলে সংবাদ শিরোনাম তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। সংবাদ শিরোনামের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনাপূর্বক ব্যাখ্যা করুন।
৪.    সম্পাদনায় অনুবাদ শুধু ভাষান্তর নয়, বরং স্পেসের প্রাপ্যতার পাঠকের আগ্রহ ও পত্রিকার নীতি এই তিনটির সমন্বয়। এর প্রতি লক্ষ্য রেখেই একজন সহ-সম্পাদক অনুবাদ করে থাকেন। ব্যাখ্যা করুন।
৫.    সংবাদপত্রের জন্য পৃষ্ঠাসজ্জার প্রয়োজন হয় কেন? পৃষ্ঠাসজ্জার ক্ষেত্রে শিডিউলের গুরুত্ব কী? বাংলাদেশের প্রধান দুইটি/তিনটি বিশ্লেষণ করে পৃষ্ঠাসজ্জার ধরণ আলোচনা করুন।
৬.    শিডিউল ও লেআউট তৈরি
৭.    অনুবাদ
৮.    সংবাদ সম্পাদনা



কোর্স : পিজিডিজে-১০৮
বিষয় : ইলেকট্রনিক জার্নালিজম
সময় : ৩ ঘণ্টা
পূর্ণমান : ৭০।

১. সম্প্রচার সাংবাদিকতা বলতে কি বোঝ? স¤প্রচার সাংবাদিকতার প্রয়োজনীয়তা আলোচনা করো। একটি টিভি সংবাদকক্ষের কাঠামো ও বিভিন্ন বিভাগের কাজ সম্পর্কে আলোচনা কর।
২. একটি কার্যকর অনুষ্ঠান নির্মাণের জন্য কোন বিষয়গুলো অনুসরণ করতে হয়? প্রয়োজন প্রক্রিয়ায় বিভিন্ন ব্যক্তির ভূমিকা আলোচনা কর।
৩. স্ক্রিপ্ট লিখনের ধাপগুলো কী? স্ক্রিপ্ট লিখনের বিভিন্ন কাঠামো সম্পর্কে আলোচনা কর।
৪. সংবাদ বুলেটিন কি? বিভিন্ন ধরনের সংবাদ বুলেটিন সম্পর্কে আলোচনা করো। বেতার ও টেলিভিশন সংবাদের মধ্যকার পার্থক্য কি?
৫. বেতার ও টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান স¤প্রচারের উদ্দেশ্য ও সমস্যা সম্পর্কে আলোচনা করো। সরাসরি অনুষ্ঠান স¤প্রচারের সময় একজন উপস্থাপক কোন কোন বিষয় খেয়াল করবে?
৬. নিউজ রুম এডিটরের কাজ কী? সংবাদপত্রের বার্তা সম্পাদক-এর সাথে নিউজ রুম এডিটরের কোন পার্থক্য আছে কী? যুক্তিসহ আলোচনা কর।
৭. সম্প্রচার সাংবাদিকতায় বেতার সংবাদ-এর গুরুত্ব কতটুকু? বেতার সংবাদ-এর স্ক্রিপ্ট-এর সাথে টেলিভিশন সংবাদ-এর স্ক্রিপ্ট-এর পার্থক্য কী? ব্যাখ্যা কর।
৮. “এফ এম রেডিও জনমানুষের মাধ্যম নয়” তোমার যুক্তির স্বপক্ষে ব্যাখ্যা দাও। কমিউনিটি রেডিও ও এফএম রেডিওর মধ্যকার মূল পার্থক্য কী?
৯. বেতার সংবাদ পাঠে উচ্চারণের গুরুত্ব কতটুকু? এফ এম রেডিওর উচ্চারণ কোনভাবেই জনমানুষের কাছে গ্রহণীয় নয়? এই বক্তব্যের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধর।
১০.    টিকা :
ক.    নিউজ বুলেটিন
খ.    ফোনো লাইন
গ.    এফ এম রেডিও
ঘ.    কমিউনিটি রেডিও
ঙ.    টক শো



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন