বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু



বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।


এক বছর মেয়াদী এই কোর্সের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে গত ১ সেপ্টেম্বর থেকে, আবেদন করা যাবে অাগামী ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত। এর মধ্যে যেকোন দিন অফিস চলাকালে ৫০০ টাকা নগদ জমা দিয়ে সংশ্লিষ্ট শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।

আবেদনকারীর যোগ্যতা 

ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং এসএসসি থেকে স্নাতক পর্যন্ত যে কোন দুটি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ-৩ গ্রেড প্রাপ্ত হতে হবে। আসন সংখ্যা ৫০ জন। সংবাদপত্রসহ যে কোন গণমাধ্যম/জনসংযোগ/বিজ্ঞাপন বিভাগে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তি (লিখিত) পরীক্ষা

আবেদনকারীদের আগামী ১০ নভেম্বর ২০১৪ ভর্তি (লিখিত) পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণদের মধ্য থেকে ৫০ জনকে কোর্সে  ভর্তির সুযোগ প্রদান করা হবে।

যোগাযোগ

সমন্বয়কারী ফোন  ০২৯৩৩০০৮৫, ০১৭১৭২৩২০১৬

www.pib.gov.bd

৩, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন