পিআইবিতে অনেক দিন থেকেই সাংবাদিকতায় মাস্টার্স কোর্স চালু করা হবে বলে বলা হচ্ছিল। আর সে আশাবাদের কথা জানিয়ে পিআইবির ওয়েব সাইটে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে রাখা হয়েছিল। বিজ্ঞপ্তিতে লেখা ছিল-
সাংবাদিকতায় মাস্টার্স কোর্স
পিআইবি ইতোমধ্যে সাংবাদিকতায় মাস্টার্স কোর্স প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকতায় মাস্টার্স কোর্স প্রবর্তনের জন্য ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটি একাধিক সভার মাধ্যমে খসড়া সিলেবাস চূড়ান্ত করেছে। সিলেবাস অনুমোদিত হওয়ায় শুধু পিআইবি নয়, বরং সারা দেশের অনেক প্রতিষ্ঠানের জন্য সাংবাদিকতায় মাস্টার্স কোর্স শুরু করার পথ উন্মুক্ত হয়েছে। ইতোমধ্যে পিআইবি মাস্টার্স কোর্স চালু করার জন্য অধ্যয়ন ও শিক্ষা বিভাগ নামে একটি নতুন বিভাগ গঠন করেছে এবং এ বিভাগের জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তাছাড়া মাস্টার্স কোর্স প্রবর্তনের শর্ত হিসেবে এরই মধ্যে ৩টি শ্রেণিকক্ষ, Wi-Fi সংযোগসমৃদ্ধ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও কোর্স পরিচালনার জন্য আলাদা একটি অফিস কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।
![]() |
| পিআইবিতে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথমআলো, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ |
এতদিন এটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছিলাম। আজ হঠাৎ করে প্রথমআলোতে দেখলাম নতুন একটি বিজ্ঞপ্তি। অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক নিয়োগের জন্যই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। আশা করছি, শিক্ষক নিয়োগ হয়ে গেলেই কোর্সটি চালু হবে।
কোর্সটি চালু করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় ডি্জি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
অন্যান্য পোস্ট :
কোর্সটি চালু করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় ডি্জি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
অন্যান্য পোস্ট :


Silver Wedding Rings & Tie - Stainless Steel Ring | Titanium Arts
উত্তরমুছুনStainless steel ring. Gold titanium 4000 - Iron - Stainless Steel Ring. titanium flashlight Silver - Silver. Silver - Copper. hypoallergenic titanium earrings Silver titanium meaning - Copper. Silver - Copper. Gold - Gold - graphite titanium babyliss pro Gold. Silver - Copper.