বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

অষ্টম ওয়েজ বোর্ডের আওতায় বিজ্ঞাপন পায় ২৪ পত্রিকা

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু


দেশের ২৪টি পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেছে বলে সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানান, ওই  ২৪টি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বিজ্ঞপন বিল পরিশোধ করা হচ্ছে।

সনদ ছাড়া সাংবাদিকতা নয়, মানহানির মামলা হবে প্রেস কাউন্সিলে- বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ


সনদ ছাড়া সাংবাদিকতা নয়, সাংবাদিকতা পেশায় আসতে হলে পরীক্ষার মাধ্যমে সনদধারী হতে হবে। শুধু তা-ই নয়, সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করতে চাইলে প্রেস কাউন্সিলেই করতে হবে। অপসাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের সুনাম অক্ষুণ্ন রাখতেই এমন সব উদ্যোগ নিচ্ছে প্রেস কাউন্সিল।

সনদ ছাড়া সাংবাদিকতা নয়



হায়দার আলী : প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা এবং অপসাংবাদিকতা প্রতিরোধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। অপসাংবাদিকতা ঠেকাতে প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মূলত সাংবাদিকতার জন্য এক ধরনের নীতিমালা ঠিক করা হচ্ছে।

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু



বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

মাননীয় প্রধানমন্ত্রী, অনুদান চাই না, শ্রমের মূল্য চাই




রুহুল আমিন :: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব ঘটা করে সাংবাদিকদের অনুদান দিয়েছেন। ভাল কথা। এর আগেও আপনার নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পেশার দুস্থদের অনুদান দিয়েছেন। তখন এটা এই রকম ফলাও করে প্রচার হয়েছে কিনা জানি না! সাংবাদিকতায় আমার বয়স খুব কম। তাই এই ব্যাপারে আমি অজ্ঞ। কিন্তু এবার সাংবাদিকদের অনুদান দিয়েছেন যখন তা খুব ফলাও করে প্রচার এবং প্রকাশ হয়েছে। যদিও এই অনুদান দেওয়ার খবর প্রচার এবং প্রসারে সাংবাদিকরাই কাজ করেছে। তবে আমার লেখার প্রসঙ্গ এই খবরের প্রচার ও প্রসার নয়। মনে উদিত কোনোকিছু চাপা দিয়ে রাখতে নেই বলে এই কথাগুলো বলা।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

পিআইবি ডিপ্লোমার ভাইভা হবে ২২ আগস্ট



পিআইবি ডিপ্লোমা পরীক্ষা ২০১৩ এর ভাইভা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট ২০১৪ ইং শুক্রবার। ভাইভা গ্রহণের স্থান ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিস। শুরু হবে সকাল ১০টায়।

শনিবার, ১২ জুলাই, ২০১৪

অনলাইন সাংবাদিকতা : মান ও পেশাদারিত্ব





 আইরিন সুলতানা : Online_newspaperআমাদের দেশে দুই যুগ আগেও এত এত মুদ্রিত পত্রিকা ছিল না পাঁচ বছর আগেও ছিল না অনলাইন পত্রিকার এতটা চল বর্তমানে অসংখ্য মুদ্রিত পত্রিকা, সম্পূর্ণ অনলাইন পত্রিকার সঙ্গে সঙ্গে ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণও পাঠকের চায়ের টেবিল থেকে ফেসবুক টাইম লাইনে পেঁৗছে দিচ্ছে নগরীর আনাচে কানাচের খবর সর্বাধিক কাটতি ধরে রেখেছে হাতেগোনা কিছু ছাপা পত্রিকা অনলাইন পত্রিকাগুলোর মধ্যে দুচারটি নামই মুখ্য তথাপি

শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

ঢাকার বাইরের ও ক্যাম্পাস সাংবাদিকতা : সমস্যা ও সম্ভাবনা




দুলাল চন্দ্র বিশ্বাস : ১. ঢাকার বাইরের সাংবাদিকতা চরিত্র বিচারে ঢাকার সাংবাদিকতারই অনুকরণ। বাংলাদেশে সাংবাদিকতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার কেন্দ্র এখন ঢাকায়। রাজধানী শহর হওয়ার কারণে ঢাকা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রান্তের সাথে রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের যে সম্পর্ক ঢাকার সাথে ঢাকার বাইরের সাংবাদিকতার সম্পর্ক সেই রকমের। এ সম্পর্ক শোষণমূলক। ঢাকা কেন্দ্রিক সাংবাদিকতা ঢাকার বাইরের সাংবাদিকদের শ্রম, নিষ্ঠা, স্বপ্ন এবং সততা শোষণ করছে।

অনলাইন সাংবাদিকতার বৈশিষ্ট্য




অনলাইন সাংবাদিকতা বলতে বোঝায় ইন্টারনেট পত্রিকা বা গণমাধ্যমে সাংবাদিকতা। বিশ্বকোষ উইকিপিডিয়া এ ব্যাপারে বলা হয়েছে- Online journalism is defined as the reporting of facts produced and distributed via the Internet.

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

হলুদ সাংবাদিকতার ইতিহাস


জোসেফ পুলিৎজারকে বলা হয় গ্র্যান্ডফাদার অব দ্য জার্নালিস্ট। শুধু তাই নয়, সর্বকালের সেরা সাংবাদিক বলে মানা হয়। অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতার ক্ষেত্রে তিনি কিংবদন্তি। জোসেফ পুলিৎজার ‘সেন্ট লুইস পোস্ট ডিসপ্যাচ’ এবং নিউইয়র্ক ওয়ার্ল্ডের প্রকাশক ও এ পত্রিকার মাধ্যমে নতুন এক ধরনের সাংবাদিকতার সূচনা করেন। হাঙ্গেরীয় বংশোদ্ভূত খ্যাতনামা আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার জন্মগ্রহণ করেন

সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস


হাসান শাফি : ভারতের বিখ্যাত ইংরেজী দৈনিক অমৃতবাজার পত্রিকা প্রথম বেরিয়েছিল একটি বাংলা সাপ্তাহিকী হিসেবে, ১৮৬৮ সালের ২০ ফেব্রুয়ারী, বর্তমান বাংলাদেশের যশোর জেলার পলুয়া-মাগুরা গ্রাম থেকে। এটি ছাপা হত কাঠের টাইপের একটি প্রেসে, কলকাতা থেকে ৩২ টাকা দিয়ে যা কিনে আনা হয়েছিল। পত্রিকার জন্য কাগজও তৈরি হত যশোরের ওই গ্রামেই। সে-সময় সম্পাদক শিশিরকুমার ঘোষ কখনো কখনো নিজ হাতে পত্রিকা কম্পোজ ও ছাপার কাজ করতেন।

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

পিআইবি ডিপ্লোমা কোর্স অন জার্নালিজম এর চূড়ান্ত পরীক্ষার রুটিন


পিআইবি ডিপ্লোমা কোর্স অন জার্নালিজম এর ২০১২-১৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ফাইনালন পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ জুলাই থেকে। শেষ হবে ১৪ আগস্ট ২০১৪ খ্রি.।

বুধবার, ১১ জুন, ২০১৪

সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা, ২০১৩ সাজেশন








কোর্স : পিজিডিজে-১০১
বিষয় : গণমাধ্যমের ভাষা : বাংলা
সময় : ২.৩০ ঘণ্টা
পূর্ণমান : ৩০।

১. গণমাধ্যমের ভাষা জেন্ডার সংবেদনশীল নয়- ব্যাখ্যা কর
    অথবা
    গণমাধ্যমের ভাষা হওয়া উচিৎ জেন্ডার সংবেদনশীল ভাষা তুমি কি এ বক্তব্যের সাথে একমত? ব্যাখ্যা কর।
২. যতি চিহ্ন কী? কমা উর্ধ্বকমা, কোলন ও একাধিক অনুচ্ছেদে যতিচিহ্নের ব্যবহার লিখ।

সোমবার, ৯ জুন, ২০১৪

শেখার আগেই সাংবাদিকতায় প্রবেশ


সাংবাদিকতা বলতে আসলে কী বুঝায়, কেমন করেই-বা সেটা করতে হয় তা না জেনেই এ পেশায় এসেছি। কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, কিছু কিছু লিখতে পারি বটে, কিন্তু সেটার নাম আর যাইহোক, সাংবাদিকতা বলা যায় না। একাডেমিক শিক্ষা নিয়েছি বিজ্ঞান বিভাগে। সাংবাদিকতার সাথে তার কোন যোগসূত্র নেই। তাই সে শিক্ষা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ থেকে যতটা পারল সাহস যোগাল, কিন্তু কাজের টেবিলে অসহায় হয়ে পড়ল।